বিশেষ প্রতিনিধি আকাশ পাল
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নি/খোঁজ ৬ জেলেকে উদ্ধারে অভিযান জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা গোমতি’, যা নি/খোঁজ জেলেদের সন্ধানে নিরবচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, গত রবিবার পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন এলাকা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার বৈরী আবহাওয়া ও ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে মোট ১১ জন মাঝিমাল্লা ছিলেন। দুর্ঘ/টনার পর ৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো ৬ জন জেলে নি/খোঁজ রয়েছেন।
নি/খোঁজদের সন্ধানে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে যাচ্ছে নৌবাহিনীর জাহাজ ‘গোমতি’। উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। নিখোঁ/জ জেলেরা সবাই পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্বজনদের অপেক্ষা আর উৎকণ্ঠার মধ্যেই চলছে এই উদ্ধার অভিযান। প্রতিকূল সমুদ্র পরিস্থিতি সত্ত্বেও নিখোঁ/জদের জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।