নিজস্ব প্রতিবেদক: সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাস রমজান শেষে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও প্রবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও ধুপছায়া পত্রিকার বার্তা সম্পাদক ড. রেজাউল কবির।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক বিশেষ বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব মানুষের মনের সকল কালিমা মুছে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।"
ড. রেজাউল কবির আরও উল্লেখ করেন, "বাংলার ঘরে ঘরে এই ঈদের অনাবিল আনন্দ ও খুশি ছড়িয়ে পড়ুক। আমাদের সমাজ থেকে সকল হিংসা-বিদ্বেষ, হানাহানি ও রেষারেষি দূর হয়ে যাক। নতুন চাঁদের ন্যায় প্রতিটি মানুষের অন্তরে এক নতুন দিগন্ত উন্মোচিত হোক এবং মানবতা ও স্রষ্টার রঙে রাঙিয়ে উঠুক প্রতিটি প্রাণ।"