নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বৃদ্ধা শাশুড়িকে (৬৬) ধর্ষ/ণের অভিযোগে তার মেয়ের জামাইকে গ্রে/প্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীর মেয়ে প্রবাসে থাকার সুযোগে এই জঘন্য অপ/রাধ সংঘটিত হয় বলে জানা গেছে।
শনিবার (১৬ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেপ্তা/রের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর আইয়ুবনগর এলাকা থেকে অভিযু/ক্তকে আ/টক করা হয়।
গ্রেপ্তা/রকৃত যুবকের নাম ফয়েজ হক সাকিল ওরফে সাকিল ফকির (২৬)। সে বাগেরহাট জেলার চিতলমারী থানার বড় বাড়িয়া এলাকার মো. জাহিদুল হক ফকিরের ছেলে। সাকিল সিদ্ধিরগঞ্জের ওমরপুর আইয়ুবনগর এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকত।
মাম/লার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়:
ভুক্তভোগী বৃদ্ধার মেয়ে গত প্রায় ছয় মাস ধরে দুবাইয়ে প্রবাসী হিসেবে কর্মরত আছেন।
স্ত্রীর অনুপস্থিতিতে সাকিল তার ৭ বছর বয়সী কন্যাসন্তান এবং বৃদ্ধা শাশুড়িকে নিয়ে আইয়ুবনগর এলাকার একটি ভাড়া বাসায় থাকত।
গত ১১ মে রাত আনুমানিক ৩টার দিকে সাকিল তার শাশুড়িকে ঘুম থেকে ডেকে নিজের কক্ষে নিয়ে যায় এবং ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষ/ণ করে।
ঘটনার পর সামাজিক লোকলজ্জা ও ভ/য়ের কারণে ভুক্তভোগী নারী প্রথমে বিষয়টি গোপন রাখেন। পরবর্তীতে তিনি প্রবাসে থাকা মেয়ে এবং অন্যান্য আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরপরই মাম/লার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম বিল্লাহ অভিযান চালিয়ে অভিযুক্ত সাকিলকে গ্রে/প্তার করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান,
"শাশুড়িকে ধর্ষ/ণের মতো একটি জঘন্য ও সংবেদনশীল ঘটনায় অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। গ্রেপ্তা/রকৃত আসা/মিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।"
ছবি সংগ্রহীত