ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টার
নওগাঁর আত্রাই উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষ,/ণের চেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক স্বাস্থ্যকর্মীকে গ্রে/ফতার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় রাজশাহী জেলার বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রে/ফতার করা হয়।
গ্রেফতা/রকৃত আতিকুর রহমান সুজা আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গত ৩০ জুন দুপুর সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী শিশুটি মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে যায়। এ সময় ক্লিনিকে একা পেয়ে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী শিশুটিকে ধর্ষ/ণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওসি আরও জানান, ঘটনার পর ভুক্তভোগীর পরিবার ১ জুলাই আত্রাই থানায় আতিকুর রহমান সুজাকে আসামি করে ধর্ষ/ণচেষ্টার মাম/লা দায়ের করে। মাম/লার পর থেকেই তাকে গ্রেফ/তারে অভিযান শুরু হয়। অবশেষে আজ সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর বাগমারা উপজেলা থেকে তাকে গ্রেফ/তার করা হয়। পুলিশ জানায়, গ্রেফ/তারকৃত আসা/মির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।