এম মুরশীদ আলী রূপসা প্রতিনিধি (খুলনা):
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি খেলাধুলাকে একটি সম্মানজনক ও টেকসই পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার যুগোপযোগী নানা পরিকল্পনা গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
শনিবার (৪ জুলাই) বিকেলে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট স্বনির্ভর ইউনাইটেড মাঠে আয়োজিত ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তৃণমূলের মেধা বিকাশে জোর সরকারের
ক্রীড়াচর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে মা/দক, সন্ত্রা/স ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে প্রতিটি এলাকায় খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। প্রতিটি উপজেলা ও ইউনিয়নে খেলাধুলার উপযোগী পরিবেশ গড়ে তোলা হবে, যাতে গ্রামের প্রতিভাবান খেলোয়াড়রাও নিজেদের মেধা বিকাশের পূর্ণ সুযোগ পায়।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, "জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই অঞ্চলের অনেক ক্রীড়াবিদ মেধার স্বাক্ষর রেখে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।" ক্রীড়াচর্চার প্রসারের মাধ্যমে রূপসা, তেরখাদা ও দিঘলিয়াকে একটি মাদ/কমুক্ত, সন্ত্রা/সমুক্ত ও সুস্থ সামাজিক পরিবেশের জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীফলতলা ইউনিয়ন ফুটবল দল এবং তেরখাদা মধুপুর ইউনিয়ন ফুটবল দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে শ্রীফলতলা ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে তেরখাদা মধুপুর ইউনিয়ন ফুটবল দল জয়লাভ করে। ম্যাচটি পরিচালনা করেন ফিফা রেফারি জুনায়েদ শরীফ, ন্যাশনাল রেফারি তানভির হোসেন, আবু বক্কর এবং কামাল আহম্মেদ।
উপস্থিত অতিথিবৃন্দ-বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মনিরুজ্জামান মন্টু (আহ্বায়ক, খুলনা জেলা বিএনপি)
মনিরুল হাসান বাপ্পি (প্রশাসক, জেলা পরিষদ ও ভারপ্রাপ্ত সদস্য সচিব, জেলা বিএনপি)আবু হোসেন বাবু (সদস্য সচিব, জেলা বিএনপি)খান জুলফিকার আলি জুলু (সাবেক পরিচালক, বিসিবি ও যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি)
এছাড়াও অনুষ্ঠানে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ আব্দুর রশিদ, দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাউসার আলী এবং রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য ও ইউপি চেয়ারম্যান মোঃ আছাফুর রহমান, মোল্লা এনামুল কবীর, আরিফুর রহমান, আনিসুজ্জামান বিশ্বাস, এম এ সালামসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।