খুলনা জেলা প্রতিনিধি
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে বাড়িওয়ালার লাঠির আ/ঘাতে রকিবুল ইসলাম নামের এক ভাড়াটিয়া নিহ/ত হয়েছেন। রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃ/ত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক মজলিস খান ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বসুপাড়া বকুলতলা শতরূপার মোড় এলাকায় বাসা ভাড়ার বিষয় নিয়ে বাড়ির মালিক মজলিস খানের সঙ্গে ভাড়াটিয়া রকিবুল ইসলামের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাড়িওয়ালা মজলিস খান ক্ষি/প্ত হয়ে লাঠি দিয়ে রকিবুলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃ/ত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মিরাজ খান জানান, নি/হতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়ে বাড়ির মালিক মজলিস খান ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার মূল কারণ ও বিবরণ জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।