খুলনা প্রতিনিধি:
নগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া বউবাজার এলাকার সাত নম্বর গলিতে খুশি (২৫) নামের এক গৃহবধূকে গু/লি ও কু/পিয়ে হ/ত্যা করেছে দুর্বৃ/ত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ম/র্মান্তিক ঘটনা ঘটে। নিহত খুশি ওই এলাকার বাসিন্দা সুমন সরদারের স্ত্রী।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মাদ/কসংক্রান্ত বিরোধের জেরে এ হ/ত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃ/ত্তরা গৃহবধূ খুশিকে লক্ষ্য করে গু/লি ছোড়ে এবং ধা/রালো অ/স্ত্র দিয়ে কু/পিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহ/তের স্বামী সুমন সরদার এলাকায় ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। এছাড়া তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মাদ/কসংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে এই হ/ত্যাকাণ্ডে সুনির্দিষ্টভাবে কারা জড়িত এবং এর নেপথ্যের প্রকৃত কারণ কী, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে একই দিনে নগরীর দুটি ভিন্ন এলাকায় গু/লি ও ধারালো অ/স্ত্র দিয়ে হাম/লা চালিয়ে দুজন মানুষকে হ/ত্যার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ভোরবেলা প্রকাশ্য সড়কে এক যুবক এবং সন্ধ্যার সময় আবাসিক এলাকার গলিতে এক গৃহবধূর প্রাণহানির ঘটনায় বড় ধরনের প্রশ্ন উঠেছে জননিরাপত্তা নিয়ে।
পুলিশ জানিয়েছে, দুটি হত্যাকাণ্ডের ঘটনাই অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং হত্যার পেছনের সুনির্দিষ্ট কারণগুলো খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।