নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের টাকা ছি/নতাই করার সময় ২ জন ছিন/তাইকারীকে হাতেনাতে গ্রেফ/তার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) কমলাপুর স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা সংঘ/বদ্ধ অজ্ঞান ও মলম পার্টির সক্রিয় সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানায়, খুলনা রেলওয়ে থানার এএসআই (নিঃ) মল্লিক রতন এর নেতৃত্বে ছি/নতাইয়ের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ঢাকা কমলাপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন মোঃ চাঁন মিয়া (৫৫), পিতা- আলেক ব্যাপারী, গ্রাম- মোল্লাপাড়া, থানা- জামালপুর সদর, জেলা- জামালপুর।মোঃ সোহেল (৩৪), পিতা- মৃত আমজাদ আলী, গ্রাম- তাতালপুর, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।