ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টার:
গবেষণায় দেখা গেছে, আমাদের প্রতিদিনের খাবার ও পানীয়ের মাধ্যমে অজান্তেই শরীরে ঢুকে যাচ্ছে ক্ষুদ্রাতিক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক। ভারতের খাদ্য নিরাপত্তা সংস্থা জানিয়েছে, লবণ, চিনি ও বিভিন্ন মসলার প্যাকেটে এই প্লাস্টিক কণার উপস্থিতি পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিক বা কাগজের কাপে প্রতিদিন তিন কাপ চা পান করলে প্রায় ৭৫ হাজার পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শরীরে প্রবেশ করতে পারে। প্লাস্টিকের বোতলের পানি, কোমল পানীয়, টি-ব্যাগ, প্রক্রিয়াজাত খাবার ও প্লাস্টিকের পাত্রে গরম খাবার রাখার ফলে এই ঝুঁকি আরও বাড়ে।
যে ৭টি দ্রব্য থেকে বেশি ঝুঁকি:
প্লাস্টিক বা কাগজের কাপে চা
প্লাস্টিকের পানির বোতল,টি-ব্যাগ,লবণ,চিনি
প্লাস্টিকের পাত্রে গরম খাবার,প্রক্রিয়াজাত ও মোড়কজাত খাবার,চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, এই ক্ষুদ্র প্লাস্টিক কণা রক্তে মিশে মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে। তাই সচেতন হয়ে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে কাঁচ বা মাটির পাত্র ব্যবহার করা জরুরি।
আসুন, আমরা সবাই সচেতন হই এবং প্লাস্টিক বর্জনে এগিয়ে আসি। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন।