সিরাজগঞ্জ প্রতিনিধি:
জ্বালানি মন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মা/মলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রে/প্তারি পরোয়ানা পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১৭ মে) সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ প্রদান করেন। মাম/লার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপ/ত্তিকর ও মানহানিকর মন্তব্য করা।
গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির এই মাম/লাটি করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল।
আদালতের পূর্ববর্তী পদক্ষেপ: মামলা দায়েরের দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।
নির্ধারিত তারিখে (২১ এপ্রিল) আদালতে উপস্থিত না হওয়ায় আমির হামজার বিরুদ্ধে প্রথমে গ্রেপ্তা/রি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে আজ রোববারও তিনি আদালতে হাজির হননি। আসা/মির ধারাবাহিক অনুপস্থিতির প্রেক্ষিতেই আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের এই নতুন নির্দেশনা দিলেন।
এ প্রসঙ্গে মাম/লার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বলেন, "আজ আদালতে আমির হামজার হাজির হওয়ার কথা থাকলেও তিনি আসেননি। যেহেতু তার বিরুদ্ধে আগেই গ্রেপ্তা/রি পরোয়ানা ছিল, তাই আজ আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।"
ফাইল ছবি