আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সাথে চলমান চরম উত্তেজনার মধ্যে এক বি/স্ফো/রক হুঁ/শিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি খুলে দেওয়ার আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার মুখে ট্রাম্প হুঙ্কার দিয়ে জানিয়েছেন, আজ রাতেই একটি সম্পূর্ণ সভ্যতার বিনাশ ঘটতে পারে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প এই কড়া বার্তা দেন। তিনি উল্লেখ করেন, ইরান নিয়ে দীর্ঘ কয়েক দশকের অচলাবস্থা আজ একটি চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে।
সভ্যতা ধ্বং/সের হুমকি: ট্রাম্প তার পোস্টে লেখেন, "আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বং/স হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা সম্ভব হবে না।"
তিনি বর্তমানে ইরানে একটি "বুদ্ধিমান ও কম কট্টরপন্থী" নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, এর ফলে হয়তো কোনো বৈপ্লবিক এবং চমৎকার কিছু ঘটার সম্ভাবনাও রয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের মতে, আজ রাতেই বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসতে যাচ্ছে, যা ৪৭ বছরের শোষণ, দু/র্নীতি এবং মৃ/ত্যুর অবসান ঘটাবে।
ইরানের জনগণের প্রতি বার্তা: হু/মকির পাশাপাশি ট্রাম্প ইরানের সাধারণ মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে লেখেন, "ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন।"
হরমুজ প্রণালি বন্ধ রাখাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বেশ কিছুদিন ধরেই যু/দ্ধংদেহী অবস্থা বিরাজ করছে। ট্রাম্পের এই সাম্প্রতিক আলটিমেটাম মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। আজ রাতে যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নেয় কি না, সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব।